৫ আগস্ট কলারোয়ার গণ মিছিলে নেতৃত্ব দেবেন অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ
1000036645-1

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কলারোয়ার গণমিছিলে নেতৃত্ব দেবেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়ার জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪টায় কলারোয়া উপজেলা চত্বর হতে গণমিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখা।

সোমবার (৪ আগস্ট) দলটির উপজেলা আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

মাওলানা মোঃ কামারুজ্জামান বলেন, ২০২৪ জুলাইয়ের ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ আগস্ট দেশব্যাপী শান্তিপূর্ণ গণমিছিলের অংশ হিসেবে উপজেলাতে শান্তিপূর্ণ মিছিল সফল করতে সকল নেতাকর্মীসহ কলারোয়াবাসীকে আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, এ মিছিলে অংশগ্রহণ করার জন্য আমি উপজেলার সব নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে গণমিছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি। একই সাথে মিছিলের সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যম কর্মীদের আন্তরিক সহযোগীতা কামনা করছি।

মাওলানা মোঃ কামারুজ্জামান
আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী
কলারোয়া উপজেলা শাখা।

সম্পর্কিত পোস্ট

IMG-20251130-WA0012-900x450
সাতক্ষীরার বিভিন্ন গ্রামে অপরিচিত অস্ত্রধারীদের সন্দেহজনক চলাচল বেড়ে যাওয়ায় চুরি–ডাকাতি ও ছিনতাইয়ের আশঙ্কা দেখা দিয়েছে।...
a-20240415120620
আইপিএল খেলতে মুস্তাফিজুর রহমান এখন ভারতের মাটিতে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিসিবি থেকে অনাপত্তিপত্র (এনওসি)...
IMG-20251130-WA0012-900x450
সাতক্ষীরার বিভিন্ন গ্রামে অপরিচিত অস্ত্রধারীদের সন্দেহজনক চলাচল বেড়ে যাওয়ায় চুরি–ডাকাতি ও ছিনতাইয়ের আশঙ্কা দেখা দিয়েছে।...
1000036645-1
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কলারোয়ার গণমিছিলে নেতৃত্ব দেবেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী...
Scroll to Top